Home / বিনোদন / নাটক / বাকি খাচ্ছেন মোশাররফ করিম!
Mosharraf+Karim+mbd-3

বাকি খাচ্ছেন মোশাররফ করিম!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৩ জুলাই ২০১৯ | ১৯ আষাঢ় ১৪২৬

‘সেই রকম ঝালখোর’, ‘সেই রকম কাচ্চিখোর’, ‘সেই রকম পানখোর’, ‘সেই রকম চাখোর’, ‘সেই রকম ঘুসখোর’,-এর পর এবার ‘সেই রকম বাকিখোর’ নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

কুরবানীর ঈদের জন্য নির্মিত হয়েছে নাটকটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুর্দান্ত মোশাররফ করিম। তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী ঈশানা। এটি নির্মাণ করেছেন মারুফ মিঠু।

Mosharraf+Karim+mbd

ব্যতিক্রম সব চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অত্যন্ত প্রসংশিত শক্তিমান অভিনেতা মোশাররফ করিম ‘সেই রকম বাকিখোর’ একজন মানুষ। তবে তার বাকি করা নিয়ে সবাই অতীষ্ঠ। তবুও তাকে বাকি করতেই হবে। হাস্যকৌতুকের ভেতর দিয়ে এগিয়ে যাবে কাহিনী।

গেল ঈদে এই নির্মাতা মোশাররফ করিমকে নিয়ে নির্মাণ করেন ‘সেই রকম কাচ্চিখোর’। বেশ সাফল্য পায় নাটকটি। তাই আসছে ঈদের জন্য নির্মাণ করলেন ‘সেই রকম বাকিখোর’।

নির্মাতা মারুফ মিঠু জানান, এরইমধ্যে ‘সেই রকম বাকিখোর’ নাটকটির শুটিং শেষ হয়েছে। এবারের নাটকটি নিয়েও তিনি বেশ আশাবাদী।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, দর্শক ঈদে বিনোদন চায়। তাদের সেই বিনোদনের কথা ভেবেই এই নাটকের গল্প। বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.