Home / উদ্যোগ / বর্ষা উৎসব উদযাপন
barsha+utsab+mbd-6

বর্ষা উৎসব উদযাপন

barsha+utsab+mbd

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
সংস্কৃতি প্রতিবেদন | ঢাকা | ১৬ জুন ২০১৯ | ০২ আষাঢ় ১৪২৬

পয়লা আষাঢ় উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসব উদযাপিত হয়েছে।

barsha+utsab+mbd-5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

barsha+utsab+mbd-4

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে বলেন, এদেশে বর্ষা মৌসুমে প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত হয়। গ্রামীণ জনপদ ও সাধারণ মানুষের সাথে বর্ষা ঋতুর একটি গভীর সম্পর্ক রয়েছে। বর্ষা ঋতুর গুরুত্ব উল্লেখ করে উপাচার্য বলেন, বর্ষা মৌসুম বৃক্ষরোপণের একটি উপযুক্ত সময়। এই মৌসুমে পর্যাপ্ত বৃক্ষরোপণ করে প্রকৃতিকে আমাদের বাসযোগ্য করতে হবে।

barsha+utsab+mbd-3

অনুষ্ঠানে উপাচার্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। উৎসবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা যন্ত্র সংগীত, দলীয় নৃত্য, দলীয় সংগীত, একক সংগীত ও একক আবৃত্তি পরিবেশন করেন।

barsha+utsab+mbd-2

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী এই বর্ষা উৎসবের আয়োজন করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.