Home / উদ্যোগ / পাখির অভয়াশ্রম
Natore+rani+vabani+mbd-2

পাখির অভয়াশ্রম

মাস্টারি বিডি | বাঁধন খান
জাতীয় ডেস্ক | ঢাকা | ১৬ জুন ২০১৯ | ০২ আষাঢ় ১৪২৬

নিরাপদে থাকবে পাখিকুল। মধুর কল কাকলিতে ভরে উঠবে চারদিক। পরিবেশ হয়ে উঠবে স্বাস্থ্যকর ও আনন্দময়। অক্ষুন্ন থাকবে মানবজীবনের জন্য অতি প্রয়োজনীয় জীববৈচিত্র্য। আর এর জন্য চাই পাখির নিরাপত্তা। সে কারণেই নাটোর জেলা সদরে রাণী ভবানী রাজবাড়ী চত্বরে পাখির অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এই অভয়াশ্রম উদ্বোধন করেন।
এ সময় তিনি একটি হরিতকি গাছের চারা রোপন করেন।

পাখির অভয়াশ্রম উদ্বোধনকালে পানিসম্পদ সচিব বলেন, জীববৈচিত্র্য রক্ষা করে আমাদের সুন্দর দেশকে বাসযোগ্য রাখতে পাখিদের রক্ষা করতে হবে। এসব অভয়াশ্রমে পাখিদের বিচরণের ও খাদ্যের জন্যে উপযোগী দেশীয় ফলের গাছ রোপণ ও পরিচর্যা করা হচ্ছে।
পক্ষিকূলের আশ্রয়স্থল নির্মাণ প্রকল্পের সমন্বয়কারী যশোধন প্রামানিক জানান, জেলার সদর উপজেলার হালতি বিল, চলনবিল এলাকায় সিংড়া উপজেলার ডাহিয়া এবং বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গার বিলে আরো তিনটি পাখির অভয়াশ্রম তৈরির প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গতবছরে নাটোর সদরে উত্তরা গণভবনের অভ্যন্তরে ও বাইরে দু’টি পাখির অভয়াশ্রম উদ্বোধন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.