Home / উদ্যোগ / ফরিদগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র
chandpur+electricity+mbd-2

ফরিদগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র

মাস্টারি বিডি ডটকম ।
চাঁদপুর । ১৪ ফেব্রুয়ারি ২০১৮ । ০২ ফাল্গুন ১৪২৪

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ উপজেলায় গ্রাহকের মাঝে বিদ্যুৎ সরবরাহ সুবিধা বাড়ানোর জন্য ৩ কোটি টাকা ব্যয়ে ২০ মেঘাওয়াটের একটি উপ-কেন্দ্রের নির্মাণ কাজ চলছে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে। আগামী জুন মাসের মধ্যে এটির কাজ শেষ হবে বলে জানা গেছে। এ কেন্দ্রটি চালু হলে ফরিদগঞ্জে বিদ্যুতের লোডশেডিং অনেকটা কমে আসবে বলে জানান পল্লি-বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিস।

লোডশেডিং দূর করে গ্রাহককে সর্বোচ্চ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়ার জন্য বিদ্যুৎ উপকেন্দ্র ৭ ফিডারে ভাগ করা হয়েছে। ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ২৩ মেঘাওয়াট হলেও ধারণ ক্ষমতা রয়েছে ১৮ মেঘাওয়াট। ৩৩ কেভি লাইনের ধারণ ক্ষমতা কম থাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সম্পূর্ণ লোড নেওয়া যায় না। তবে এ সমস্যা সমাধানের লক্ষ্যেই বিদ্যুৎ উপকেন্দ্র নির্মিত হচ্ছে, যার কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। উপকেন্দ্রটি নির্মিত হলে লাইনের ধারণ ক্ষমতা বাড়লে লোডশেডিং আরো কমে আসবে বলে জানান পল্লিবিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিস।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, ১৯৭৮-২০০৮ সাল পর্যন্ত ত্রিশ বছরে ফরিদগঞ্জে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ছিলো ৪১ হাজার ৫’শ ১৫ জন। পরবর্তীতে ২০০৯ সালে আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের নতুন সংযোগ পায় ৮’হাজার ৯৩১ জন গ্রাহক। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৪ বছর সময়ে বিদ্যুতের নতুন সংযোগ পায় ৪০ হাজার ৩৬ জন গ্রাহক। মোট ৯০৪৮২ জন গ্রাহক ফরিদগঞ্জ উপজেলায় বর্তমানে বিদ্যুৎ সুবিধা পায়। সামনে আরো ২১৫৪১ জন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। কিন্তু ৩৩ কেভি লাইনে এতো সংখ্যক গ্রাহকের চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে। তাই নতুন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণ জরুরি হয়ে পড়েছিলো।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান জানান, ২০০৮ সাল পর্যন্ত বিদ্যুতের সিস্টেম লস ১৬.৫০ শতাংশ থেকে কমে তা ১০.৫৬ শতাংশে দাঁড়িয়েছে।

লোডশেডিং দূর করে গ্রাহককে সর্বোচ্চ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ উপকেন্দ্র ৭ ফিডারে ভাগ করা হয়েছে, ফরিদগঞ্জে ৩৩ কেভি লাইনের ধারণ ক্ষমতা কম থাকায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সম্পূর্ণ লোড নেয়া যায় না। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই উপজেলার সুবিদপুরে বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মিত হচ্ছে। এর কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। লাইনের ধারণ ক্ষমতা বাড়লে লোডশেডিং আরো কমে আসবে বলে জানান এ কর্মকর্তা। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.