Home / ফটো গ্যালারি / আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : কাজী জাফরউল্লাহ
kazi+jafarullah+mbd

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না : কাজী জাফরউল্লাহ

মাস্টারি বিডি ডটকম ।
মাগুরা । ১৪ ফেব্রুয়ারি ২০১৮ । ০২ ফাল্গুন ১৪২৪

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আইন তার নিজ গতিতে চলেছে। এ কারণে দীর্ঘ ১০ বছর মামলা চলার পর রায় হয়েছে। এ ক্ষেত্রে সরকার কোন প্রকার প্রভাব বিস্তার করেনি উল্লেখ করে তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার আহবান জানান।

মঙ্গলবার জাফর উল্লাহ মাগুরা নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসস-এর।

kazi+jafarullah+hanif+mbd

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি-জামায়তসহ স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলে যড়যন্ত্র করছে।

কাজী জাফরউল্লাহ বলেন, ‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির রাজনৈতিক পরিচয় টিকে থাকবে না। তারা ভেবেছিল পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে। কিন্ত জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.