Home / প্রচ্ছদ / প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছলেন
pm-ok-2109200950

প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার পথে লন্ডনে পৌঁছেছেন। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে লল্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে একাধিক মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেসসচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং কূটনৈতিক কোরের প্রধান উপস্থিত ছিলেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের।নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন।

২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সূত্র: কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …