মাস্টারি সংবাদ | রিপন রায়
ক্রিকেট | ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২ ভাদ্র ১৪৩০

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে ।
নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরানো হয়েছে তারকা ওপেনার সৌম্য সরকার ও উইকেটকিপার ব্যাটসমান কাজী নুরুল হাসান সোহানকে। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ড সিরিজে জায়গা হয়নি ওপেনার নাইম শেখ, মিডলঅর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ও শামীম হোসেনের। তিন ম্যাচ সিরিজের খেলাগুলো হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম