Home / প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইলে ডিজিটালি স্বাক্ষর করলেন
pm+sheikh+hasina+mbd-2

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইলে ডিজিটালি স্বাক্ষর করলেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ সেপ্টেম্বর ২০১৭ । ১০ আশ্বিন ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইলপত্র ডিজিটালি স্বাক্ষর করছেন। জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে তিনি বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। সংবাদ বাসস-এর।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন রোববার সংবাদমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে বেশ কিছু জরুরি গুরুত্বপূর্ণ ই-ফাইল গত দুইদিনে ডিজিটালি নিষ্পত্তি করেছেন।

এরআগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় জরুরি সব ইলেক্ট্রোনিক ফাইল (ই-ফাইল) প্রেরণের জন্য তাঁর কার্যালয়কে নির্দেশ দেন।

খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তাঁর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ই-মেইলের মাধ্যমে জরুরি ই-ফাইলগুলো ওয়াশিংটনে পাঠাচ্ছেন।’

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম সভায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর স্বদেশের উদ্দেশে যাত্রা করে লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে এসে পৌঁছবেন।

গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 26 777

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.