Home / ব্যানার / দুই প্রজন্ম : শিল্পী শাহাবুদ্দিন ও মেয়ে দুজনেরই প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু
shahabuddin+artist+mbd-3

দুই প্রজন্ম : শিল্পী শাহাবুদ্দিন ও মেয়ে দুজনেরই প্রিয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ সেপ্টেম্বর ২০১৭ । ০৯ আশ্বিন ১৪২৪

প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ফ্রান্সের ‘নাইট’ উপাধিতে ভূষিত। থাকেন ফ্রান্সে। তাঁর বড় মেয়ে চিত্রসিথী শাহাবুদ্দিন ফ্রান্সে আইন পেশায় যুক্ত। জেনে নিন এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

shahabuddin+artist+mbd-2

যা খেতে পছন্দ করেন…
শাহাবুদ্দিন আহমেদ : ডাল, ভাত, আলুভর্তা, পুঁটি মাছ, ইলিশ মাছ ও ফরাসি সালাদ।
মেয়ে : গরুর মাংস, আলুভর্তা, ফরাসি খাবার ও সি-ফুড।

অবসরে কী করেন?
শাহাবুদ্দিন আহমেদ : খেলা দেখি।
মেয়ে : রান্না এবং গান-নাচ করি।

রেগে গেলে কী করেন?
শাহাবুদ্দিন আহমেদ : ক্ষতিকারক কিছু করি না।
মেয়ে : কেঁদে ফেলি।

প্রিয় সিনেমা…
শাহাবুদ্দিন আহমেদ : পথের পাঁচালী, ইটি, জুরাসিক পার্ক, লরেন্স অব অ্যারাবিয়া।
মেয়ে : আগন্তুক, ইটি, মাদার ইন্ডিয়া।

প্রিয় ব্যক্তিত্ব…
শাহাবুদ্দিন আহমেদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, শেক্সপিয়ার ও বারাক ওবামা।
মেয়ে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা।

shahabuddin+artist+mbd-4

প্রিয় চিত্রশিল্পী…
শাহাবুদ্দিন আহমেদ : শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বেকন।
মেয়ে : আমার বাবা শাহাবুদ্দীন আহমেদ ও পাবলো পিকাসো।

একে অপরের যে দিক ভালো লাগে…
শাহাবুদ্দিন আহমেদ : ও খুব সেনসেটিভ। মানুষকে নিয়ে ভাবে, বিশেষ করে অসহায়-নিপীড়িত মেয়েদের জন্য কাজ করতে চায়।
মেয়ে : বাবা একজন মুক্তিযোদ্ধা—ভাবতেই ভালো লাগে।

কোথায় বেড়াতে যেতে ভালো লাগে…?
শাহাবুদ্দিন আহমেদ : ঢাকা, কলকাতা ও শান্তিনিকেতন।
মেয়ে : বাংলাদেশের যেকোনো জায়গা ও কলকাতা।

প্রিয় লেখক…
শাহাবুদ্দিন আহমেদ : রবীন্দ্রনাথ ঠাকুর ও হুমায়ূন আহমেদ।
মেয়ে : রবীন্দ্রনাথ ঠাকুর, মিলান কুন্ডেরা।

কার গান ভালো লাগে…?
শাহাবুদ্দিন আহমেদ : রেজওয়ানা চৌধুরী বন্যা, সলিল চৌধুরী।
মেয়ে : সুচিত্রা মিত্র, শান, আনুশেহ আনাদিল।

জীবনে কার অবদান সবচেয়ে বেশি?
শাহাবুদ্দিন আহমেদ : মায়ের।
মেয়ে : মায়ের।

shahabuddin+artist+mbd

দুজনের অপছন্দের দিক কোনটি?
শাহাবুদ্দিন আহমেদ : একান্ত পারিবারিক আড্ডায় তর্কে মেতে ওঠে।
মেয়ে : বাবা খুব বেশি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত, কাউকেই না বলতে পারে না।

প্রিয় রং…
শাহাবুদ্দিন আহমেদ : লাল ও সবুজ।
মেয়ে : লাল, নীল ও পিচ।

প্রিয় গান…
শাহাবুদ্দিন আহমেদ : জয় বাংলা বাংলার জয়।
মেয়ে : যেকোনো রবীন্দ্রসংগীত।

-রাওদাতুল জান্নাত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.