মাস্টারি সংবাদ | রিপোর্টার
ইউটিউব | ২০ অক্টোবর ২০২৩ | ৪ কার্তিক ১৪৩০
HM Voice ইউটিউব চ্যানেলে অবমুক্ত হলো পূজার বেস্ট সঙ ’দেবী এলো’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী চম্পা বণিক এবং পিজিত মহাজন। এবার পুজোয় অনেক নতুন গান এসেছে, কিন্ত দেবী এরো গানের একটি বিশেষত্ব আছে। সেই ভিন্নতা যেমন গানের বাণীতে আছে, আছে গানের সুর সঙ্গীতে, এমনকি ভিডিও চিত্রেও। এই গানের ভিডিও চিত্রটির আরও বিশেষত্ব হচ্ছে, এখানে তিথি নামের এক তৃতীয় লিঙ্গের অনবদ্য সংযোজন এবং তার অভিনয়।

গানটি লিখেছেন শুদ্ধচারী গীতিকবি শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন। সঙ্গীত আয়োজনে ছিলেন এ এন ফরহাদ। গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন, শাকিল এবং অনিকা। তাঁদের সাথে আছেন একঝাঁক নাচের শিল্পী। সবমিলিয়ে অসাধারণ এই গানটি পুজোয় বাড়তি আনন্দ যোগ করবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম