Home / প্রচ্ছদ / শুটিংয়ে ফিরলেন পরীমনি
replicate-prediction-o4krwfjbg37slsbbzfjchixzqm (1)

শুটিংয়ে ফিরলেন পরীমনি

মাস্টারি সংবাদ | রিপোর্টার

সিনেমা | ২১ অক্টোবর ২০২৩ | ৫ কার্তিক ১৪৩০

দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন পরীমনি। তবে এর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এই অভিনেত্রীকে। ফলে শুটিংও বন্ধ রাখতে হয় সংশ্লিষ্টদের। সুস্থ হয়ে পরীমনি আবারও শুটিং শুরু করেছেন। ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমনি। আজ শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান।

পরীমনি বলেন, “হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। এর দুই দিন পর নানাভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা― এভাবেই যাচ্ছে দিন-রাত। এর মধ্যে আজ থেকে আবার ‘ডোডোর গল্প’র  শুটিংয়ে অংশ নিয়েছি।”

সিনেমাটি সম্পর্কে পরীমনি বলেন, ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় তাঁকে দেখা যাবে। আশা করছেন সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ প্রযোজক নাজমুল হক ভূঁইয়া ও নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

সূত্র: কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …