
মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ১৪ জানুয়ারি ২০১৯ । ০১ মাঘ ১৪২৫
প্যানজি শীতের সবচেয়ে সুন্দর ফুল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুল ফুটে থাকে।

রসালো সবুজ পাতার কিনারা নকশাকরা। পাতার ভেতর রং-বেরংয়ের ফুল মন ভরিয়ে দেয়।

দোলনচাঁপার মতো প্যানজি ফুলও দেখতে প্রজাপতির মতো।

একই ফুলের পাপড়ি বিভিন্ন রংয়ের হয়ে থাকে।

পুষ্পপ্রেমিদের কাছে প্যানজি এতটাই জনপ্রিয় যে চারশ’র বেশি নামে একে ডাকা হয়।

নামগুলোর মধ্যে- Viola, Pansy, Pansy Violet, Heartsease, Love in Idleness, Flower of Jove, Johnny Jump Up উল্লেখযোগ্য।

অক্টোবর থেকে নভেম্বর মাস চারা রোপনের উপযুক্ত সময়। বাগানে, ছাদে, টবে, লনে চারা রোপন করা যায়।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম