Home / ফটো গ্যালারি / লাগবে পাটালি!
patali+mbd

লাগবে পাটালি!

patali+mbd-5

মাস্টারি বিডি । শিমুল আহসান
ফিচার । ১৪ জানুয়ারি ২০১৯ । ০১ মাঘ ১৪২৫

চলছে শীতের ভরা মৌসুম। গাছিরা ব্যস্ত খেজুর গুড় তৈরির কাজে।

patali+mbd-11

খেজুরের পাটালি খেতে যেমন সুস্বাদু এটি তৈরিও কিন্তু তেমনি শ্রমসাধ্য। শীতের প্রধান আকর্ষণ খেজুরের রস।

patali+mbd-10

আর খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে- যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে।

patali+mbd-9

এই রস নামাতে প্রথমে গাছ তৈরি করতে হয়। ধারালো ছেনি দিয়ে কয়েক বার গাছ ঝোড়ার পর রস নামে।

patali+mbd-4

এই রস সংগ্রহ করে আগুনে জ্বালিয়ে গুড় বানানো হয়।

patali+mbd-7
রস থেকে ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি গুড় তৈরি করা হয়। আর খেজুরের নলেন গুড় ছাড়া তো শীত মৌসুমের পিঠা খাওয়া জমেই না। তবে গুড় তৈরির পুরো প্রকৃয়াটি একটি ক্ষুদ্র শিল্পের দাবি রাখে। গুড় তৈরির পর স্থানীয় বাজার থেকে শুরু করে চাহিদা অনুযায়ী সারা দেশে ছড়িয়ে পড়ে।

patali+mbd-3

রাজধানীতে মহল্লায় মহল্লায় হাক-ডাক করে খেজুরের পাটালি বিক্রি করতে দেখা যায় হকারদের। আয়… লাগবে … পাটালি গুড়…।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.