Home / প্রচ্ছদ / পাঁচ সন্তানের জন্ম একসঙ্গে
jjjuuyy-1697106039

পাঁচ সন্তানের জন্ম একসঙ্গে

মাস্টারি সংবাদ | রিপোর্টার
ফিচার | ১৫ অক্টোবর ২০২৩ | ৩০ আশ্বিন ১৪৩০replicate-prediction-lzkwuwjbrskii7yt4wvtnxuu5a

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নরসিংদীর বাসিন্দা মনসুরা আক্তারের (২১) জন্ম দেওয়া পাঁচ সন্তানের মধ্যে একে একে চারজনই মারা গেছে। তাদের মধ্যে বেঁচে থাকা এক কন্যাসন্তানকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছেন পরিবারের সদস্য ও চিকিৎসকরা।

আজ রবিবার দুপুরের দিকে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের (এনআইসিইউ) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মনীষা ব্যানার্জি চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জন্মের পর পাঁচটি শিশুরই ওজন ছিল খুবই কম।

এ ছাড়া তাদের নানা রকম শারীরিক সমস্যা ছিল। ভূমিষ্ঠ হওয়ার পরই পাঁচ শিশুসন্তানকে এনআইসিইউতে রাখা হয়। জন্মের ঘণ্টাখানেক পর সেখানে চিকিৎসারত একজন মারা যায়। পরে ধাপে ধাপে আরো তিন শিশু মারা যায়। বর্তমানে এনআইসিইউতে এক কন্যাসন্তান এখনো চিকিৎসাধীন। তবে তার অবস্থাও ভালো না।
এর আগে গত বৃহস্পতিবার সকালে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচটি সন্তান জন্ম দেন মনসুরা। নরসিংদীর শিবপুরের বান্ধারদিয়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক আমির উদ্দিন মামুনের স্ত্রী তিনি।
তাঁর বাবার বাড়ি একই উপজেলার নিনগাঁও গ্রামে।
সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …