Home / জাতীয় / পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী
sheik-hasina20150202160624

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ ডিসেম্বর ২০১৬ । ২৮ অগ্রহায়ণ ১৪২৩

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ ও সফলতা নিহিত রয়েছে।
পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেয়া আজ এক বাণীতে তিনি বলেন, ‘আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সা.)-এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।’
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ও ওফাত দিবসের পবিত্র স্মৃতি বিজড়িত ১২ রবিউল আউয়াল উপলক্ষে প্রধানমন্ত্রী মুসলিম উম্মাহর প্রত্যেক সদস্য ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি বলেন, ‘মহান আল্লাহ্ আমাদের প্রিয়নবী (সা.)-কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন।’

শেখ হাসিনা বলেন, হযরত মুহাম্মদ (সা.) অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্যের আলো জ্বালিয়েছেন। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

711277

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত

৭ নভেম্বর ২০২৬ মাসস কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে …

Leave a Reply

Your email address will not be published.