Home / পুলিশ ও আইন শৃংখলা / ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান
Untitled-design(797)-20230920083030

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার | মাস্টারি সংবাদ
ঢাকা | ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৫ আশ্বিন ১৪৩০
হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।  পেশাগত কাজের বাইরে লেখালেখিসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত এই পুলিশ কর্মকর্তা। ২০১৮ সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা তুলে ধরে একটি বই সম্পাদনা করেন হাবিবুর, নাম দেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। দৌলতদিয়ার যৌনপল্লীর শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন।

বেদেদের বিপন্ন ভাষার সংরক্ষণের উপর ‘ঠার’ নামক একটি বই লিখেছেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরুপ ২০২৩ সালে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা পদক লাভ করেন। বেদে সম্প্রদায়ের বিলুপ্ত ভাষা ঠার বইটির জন্য তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান এবং মেলাকা গভর্নর এর পক্ষ থেকে জোজো ইন্টারন্যাশনাল আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন।

রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এ ছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠক, কাজ করছেন দেশের কাবাডি নিয়ে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …