Home / উদ্যোগ / ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে যোগদানের আহ্বান
drulogombd

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে যোগদানের আহ্বান

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৬ নভেম্বর ২০১৭ । ২২ কার্তিক ১৪২৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব আগামী ১০ নভেম্বর শুক্রবার সংগঠন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এই উৎসবে সংগঠনের সদস্য সন্তানরা অংশ গ্রহণ করবে। উৎসবে থাকছে সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিনব্যাপী এ উৎসব শুরু হবে ওইদিন সকাল ১০ টায়। বিকেলে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উৎসব এবং প্রতিযোগিতার বিস্তারিত সময়সূচি ও স্থান :
প্রতিযোগীদের রিপোর্টিং সকাল সাড়ে নয়টায়, ১০ টায় ডিআরইউ ক্যান্টিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১ টায় সাগর-রুনী মিলনায়তনে, সঙ্গীত প্রতিযোগিতা সকাল সাড়ে ১১ টা থেকে থেকে সাড়ে ১২ টা সাগর-রুনী মিলনায়তন, আবৃত্তি (ক বিভাগ) বেলা ১ টা থেকে দুপুর ২ টা, আবৃত্তি (খ ও গ বিভাগ) দুপর ২ টা থেকে আড়াইটা- সাগর-রুনী মিলনায়তনে। পুরস্কার বিতরণ করা হবে দুপুর আড়াইটায়।

উৎসবে ডিআরইউ’র সদস্যদের অংশ গ্রহণ করতে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 3 26 444

সংসদে অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি

ঢাকা, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ মাসস জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে …

Leave a Reply

Your email address will not be published.