প্রথম অভিনয় ১৯৭২ সালে মানুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে। একই বছর জুন মাসের দিকে তিনি নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি নাট্যজন আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে অভিনয় করেন। ১৯৭৩ সালে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকটিতে- যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর শুরু।…
মাস্টারি বিডি ডটকম । কামাল বারি
আন্তর্জাতিক । ০৬ নভেম্বর ২০১৭ । ২২ কার্তিক ১৪২৪
জনপ্রিয় অভিনেতা আলী যাকেরের জন্মদিন আজ। ১৯৪৪ সালের এইদিনে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

বিখ্যাত এই অভিনেতা টেলিভিশন ও মঞ্চ নাটকে সমানভাবে জনপ্রিয়। একইসাথে তিনি দেশের বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব। এছাড়া তিনি পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন।
নাট্যব্যক্তিত্ব আলী যাকের মঞ্চে ‘নূরলদীনের সারা জীবন’, ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘গ্যালিলিও’, ‘কবর, ‘কপোনিকের ক্যাপ্টেন’সহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া টিভির পর্দায় ‘আজ রবিবার’, ‘পাথর সময়’, ‘বহুব্রীহি’সহ বেশ কিছু নাটকে তাঁর অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়।

প্রথম অভিনয় ১৯৭২ সালে মানুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে। একই বছর জুন মাসের দিকে তিনি নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি নাট্যজন আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে অভিনয় করেন। ১৯৭৩ সালে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকটিতে- যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর শুরু।
আলী যাকেরের সহধর্মিণী নাট্যব্যক্তিত্ব সারা যাকের। এ দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

বাবা-ছেলের জন্মদিন একইদিনে!
মজার ব্যাপার- বাবা-ছেলে দুজনই জন্মেছেন ৬ নভেম্বর। ঘরোয়াভাবে জন্মদিনের কেক কেটে আজ প্রথম প্রহরে রাত ১২ টায় জন্মদিন উদযাপন করেন পিতা-পুত্র। সেখানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যেরা ও শোবিজের কাছের মানুষেরা।
বাবা-ছেলের এই জন্মদিনে আলী যাকেরের স্ত্রী সারা যাকের অর্থাৎ ইরেশ যাকেরের মা তার ফেসবুকে দুজনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে অন সিক্স নভেম্বর, টু বার্থ ডে বয়েজ।’
এছাড়াও নানা অঙ্গনের বিভিন্ন প্রজন্মের তারকারাও শুভেচ্ছার স্রোতে ভাসাচ্ছেন তাদের।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম