Home / প্রচ্ছদ / ড. ইউনূসের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
1 9

ড. ইউনূসের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়  ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় হিসেবে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গত ২৬ সেপ্টেম্বর এ তথ্য জানান।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে- এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে।
ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা যা করার চেষ্টা করছি তা হলো, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।’
তথ্য : কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …