Home / খেলা / টেস্ট র‌্যাংকিংয়ে অষ্টমে ওঠার সুযোগ টাইগারদের
bcblogombd

টেস্ট র‌্যাংকিংয়ে অষ্টমে ওঠার সুযোগ টাইগারদের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ অক্টোবর ২০১৬ । ০৪ কার্তিক ১৪২৩

টেস্ট র‌্যাংকিং-এ অষ্টমস্থানে উঠার সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটি অন্তত ১-০ ব্যবধানে জিতলেই র‌্যাংকিং-এ আট নম্বরে উঠবে টাইগাররা। অন্যদিকে, পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হারের প্রার্থনাও করতে হবে বাংলাদেশকে। তবেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট র‌্যাংকিং-এ অষ্টমস্থানে উঠে যাবে টাইগাররা।

বর্তমানে ৫৭ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর নবমস্থানে রয়েছে বাংলাদেশ। আর ৬৭ রেটিং নিয়ে অষ্টমস্থানে রয়েছে ক্যারিবীয়রা। র‌্যাংকিং-এ চতুর্থস্থানে রয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলে অস্ট্রেলিয়াকে সরিয়ে তৃতীয়স্থানে উঠে যাবে ইংলিশরা।

র‌্যাংকিং-এর শীর্ষস্থানে ভারত। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট র‌্যাংকিং (সর্বশেষ প্রকাশিত ১১ অক্টোবর) :
দেশ ম্যাচ পয়েন্ট রেটিং
ভারত ২৯ ৩৩২৮ ১১৫
পাকিস্তান ২৫ ২৭৬৭ ১১১
অস্ট্রেলিয়া ৩৬ ৩৯০৫ ১০৮
ইংল্যান্ড ৪১ ৪৪২৭ ১০৮
দক্ষিণ আফ্রিকা ২৫ ২৪১২ ৯৬
শ্রীলংকা ৩২ ৩০৫৫ ৯৫
নিউজিল্যান্ড ৩৫ ৩১৮৯ ৯১
ওয়েস্ট ইন্ডিজ ২৬ ১৭৪৯ ৬৭
বাংলাদেশ ১২ ৬৮৭ ৫৭
জিম্বাবুয়ে ৭ ৫৪ ৮
-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.