Home / জাতীয় / চলে গেলেন রঙ্গলাল : ছোট হয়ে আসছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীর তালিকা
rangalal+dev+chy+mbd-2

চলে গেলেন রঙ্গলাল : ছোট হয়ে আসছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীর তালিকা

মাস্টারি বিডি । শেখ নজরুল
বিনোদন ডেস্ক । ১৯ অক্টোবর ২০১৮ । ০৪ কার্তিক ১৪২৫

শিল্পী রঙ্গলাল দেব চৌধুরীর মহাপ্রয়াণের মধ্যদিয়ে ছোট হয়ে এলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীর তালিকা।

১৮ অক্টোবর কানাডার স্থানীয় সময় বিকাল ৫ টায় টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

এদিকে, মুক্তিযুদ্ধের শব্দসৈনিক শিল্পী রঙ্গলাল দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টরন্টোর বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। দুর্গা পূজায় বিভিন্ন মন্দিরে সমবেত মানুষগুলোও শোকাভিভূত হয়ে পড়েন। টরন্টোর শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

rangalal+dev+chy+mbd

রঙ্গলাল দেব চৌধুরী ১৯৩৬ সালের ৭ জুলাই মৌলভীজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।

দেশাত্মবোধক এবং জনউদ্দীপনামূলক গান গেয়ে তিনি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী জনগণকে উদ্বুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা গ্রন্থের রচয়িতা রঙ্গলাল দেব। এই গ্রন্থ থেকে জানা যায়, রঙ্গলাল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন তিনি টেপরেকর্ডারে ঢাকার মোড়ে মোড়ে বাজিয়ে শোনাতেন।

শিল্পী রঙ্গলাল খ্যাতিমান সুরকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম ঢাকা ও চট্টগ্রামে বেতারে সংগীত লাইব্রেরি প্রথা তার হাত দিয়েই শুরু হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.