Home / ফটো গ্যালারি / গান নাচের সমন্বয়ে শিল্পীরা এখন দর্শকমন জয় করছেন
kona+Kornia+mbd

গান নাচের সমন্বয়ে শিল্পীরা এখন দর্শকমন জয় করছেন

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৪ মে ২০১৮ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৪

একটা সময় ছিল অডিওতে শোনা যেত শিল্পীর গান। তাতেই নেচে উঠত শ্রোতাদের মন। কিন্তু এখন সময় বদলেছে। গানের সঙ্গে শিল্পী নিজেই নেচে ওঠেন। এখন নাচে-গানে ভরপুর একেক মিউজিক ভিডিও উপহার দিচ্ছেন শিল্পীরা। কয়েক বছর ধরে এ দেশের সংগীতাঙ্গনে এমনটা ঘটছে।

kona+reshmichuri+mbd-2

টেলিভিশন গান প্রচারের মাধ্যম হবার পর থেকেই গান শোনার ব্যাপার থেকে দেখারও ব্যাপার হয়ে ওঠে। এটি আসলে সময়ের দাবি। আর গীতের সঙ্গে নৃত্য তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যেমনটি নৃত্যের বেলায়ও- নৃত্যের সঙ্গে গীতের সম্পর্ক সুনিবিড়।

এবারের বৈশাখে এসেছে এমন বেশ কিছু গান। যেখানে গায়িকারা গানের পাশাপাশি দেখিয়েছেন নাচ। যেমন কর্ণিয়ার গাওয়া ‘নববর্ষ’, লুইপার ‘জেন্টেলম্যান’সহ বেশ কিছু গান। এ ছাড়া গত বছর আঁখি আলমগীরের গাওয়া ‘বৈশাখী মেলায়’, কনার ‘রেশমি চুড়ি’, লিজার ‘পাগলি সুরাইয়া’ শিরোনামের গানগুলোর ভিডিওতে নেচেছেন শিল্পীরাই। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে বেশ।

kona+reshmichuri+mbd

সঙ্গীতে এই নাচ সম্পর্কে শিল্পী কনা বললেন, ‘এটা সংগীতশিল্পীর ব্যক্তিত্ব ও পরিবেশনার ওপর নির্ভর করছে। পৃথিবীতে অনেক আগে থেকেই গানের সঙ্গে শিল্পীর নাচ দেখছেন দর্শক। মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, টেলর সুইফট থেকে শুরু করে পাশের দেশ ভারতের শিল্পীরা নাচে-গানে ভরপুর মিউজিক ভিডিও উপহার দেন। আমি মনে করি, একজন গায়িকাও একজন পারফরমার। তাই নাচ কোনো সমস্যা নয়। আমাদের দেশে এই চল শুরু হয়েছে একটু পরে।’

গানের সঙ্গে নাচের ব্যাপারটি ইদানীং জনপ্রিয় হয়ে উঠছে। দর্শকেরা বেশ উপভোগ করছেন বলে মনে করছেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সংগীতশিল্পী লিজা। লিজা বললেন, ‘এটা আসলে গানটাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা। দর্শকের পছন্দের জায়গায় নিয়ে যাওয়া। এ কারণেই গানের মধ্যে নাচ আমি খারাপভাবে দেখি না।’

kona+reshmichuri+liza+mbd-3
লিজা গত বছর তাঁর গাওয়া ‘পাগলি সুরাইয়া’ গানে নেচেছেন। জানালেন, ছোটবেলায় শেখা নাচটাই সেখানে কাজে লাগিয়েছেন।

গায়িকারা নাচলেও সেই নাচ যেন জেনে করা হয় সেই বিষয়ে দৃষ্টি দিতে বললেন প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের প্রতিষ্ঠাতা ও গীতিকবি আসিফ ইকবাল। বললেন, ‘কোনো গায়িকা যদি ভালো নাচ জানেন এবং দর্শকেরা ভালোমতো সেই নাচ গ্রহণ করেন, তাহলে সেটা খুবই ভালো। কিন্তু সেটা যদি আমাদের সংস্কৃতি, মূল্যবোধের বাইরে গিয়ে করা হয়, তাহলে সেটা অনেক দর্শক সহজভাবে নিতে পারবে না।’

kona+reshmichuri+mbd-3

এ নিয়ে আলোচনা যতই হোক, গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। গান তো এখন শুধু শোনার বিষয় নয়, দেখারও। তাই একটা গান সুন্দর ও আকর্ষণীয় করতে বেশির ভাগ শিল্পী এখন হরহামেশাই নাচছেন মিউজিক ভিডিওতে। আর সে গান-নাচের সুসামঞ্জস্যতা থাকলেই দর্শক তা ভালভাবে গ্রহণ করবে।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.