Home / ফটো গ্যালারি / বাবার কবরে শায়িত হলেন তাজিন
tajin+ahmed+dies+mbd-7

বাবার কবরে শায়িত হলেন তাজিন

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৪ মে ২০১৮ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৪

বাবার কবরে দাফন করা হলো জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদকে। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের সময় গ্রুপ থিয়েটার ফেডারেশন, অভিনয় শিল্পী সংঘসহ বিভিন্ন নাটক দলের শিল্পী, নির্মাতা, নির্দেশকসহ আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

অভিনেত্রী তাজিনের মরদেহ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে উত্তরায় আনন্দবাড়ি শুটিং হাউসে নেয়া হয়। সেখানে বারটা পর্যন্ত শিল্পীকে রাখা হয়। এখানে নাট্যজগতের বিভিন্ন সংগঠনের অভিনেতা, শিল্পীরা কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

পরে, উত্তরা থেকে দুপুর সোয়া বারটায় মরদেহ গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে জোহরের নামাজের পর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজধানীর অসংখ্য শিল্পী, অভিনেতা, নাট্যকার , নির্দেশক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মকর্তারা অংশ নেন। অন্যান্যের মধ্যে সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম প্রমুখ জানাজায় অংশ নেন।

tajin+ahmed+dies+mbd-6

অভিনেত্রী তাজিনের মৃত্যুতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেরডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, সেক্রেটারী জেনারেল কামাল বায়েজিদ, সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিনের অকাল মৃত্যুতে নাট্যজগত এক মেধাবী শিল্পীকে হারাল। এ ছাড়া অভিনেত্রী তাজিনের মৃত্যতে অভিনয় শিল্পী সংঘ, আরণ্যক নাটদল, নাট্যজন’এর পক্ষ থেকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.