Home / আন্তর্জাতিক / খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
3 26 1

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা, বুধবার ০৩ জুন ২০২৬ মাসস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন সংকট মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন দায়িত্বে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে হারিয়ে বিজয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। খলিলুর রহমান ৮ ভোটে জয় লাভ করেন। আঞ্চলিকভাবে ঘূর্ণমান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এই মর্যাদাপূর্ণ সভাপতি পদের দায়িত্ব পেল বাংলাদেশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 9 2026 11

সবুজের বুকে নবান্নের সুবাস

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ । মাসস মেঘ ছুঁয়ে থাকা সবুজ পাহাড়ের বুকজুড়ে …