Home / জাতীয় / কুষ্টিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লালনমেলা
kustialalonmelambd

কুষ্টিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লালনমেলা

মাস্টারি বিডি ডটকম
কুষ্টিয়া । ১০ নভেম্বর ২০১৬ । ২৬ কার্তিক ১৪২৩

কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আঁখড়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরনে ২দিন ব্যাপী সাধুসঙ্গ ও বাউল গান এবং লালন মেলা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

এ উপলক্ষে আজ বেলা ১১ টায় লালন একাডেমি মিলনায়তনে ‘লালন সাঁই : মরমি মৃত্তিকার ফসল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ থেকে আগত লালন ভক্ত অনুসারী ও বাউল শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সেমিনার শুরু হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী।

প্রবন্ধের উপর আলোচনা করেন মূখ্য আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী।

lalongurumbdএসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, প্রবীণ লালন অনুসারী, শিল্পী নহির শাহ্, লালন একাডেমির সদস্য জাহিদ হোসেন, শিক্ষক ও গবেষক জেসমিন বুলি।

এছাড়াও সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লালন ভক্ত, অনুসারী, শিল্পী ও সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

পরে দুইদিনের সাধুসঙ্গ ও বাউল গান এবং লালন মেলা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

১০ জন প্রবীণ বাউল ভক্ত ও অনুসারী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা।

কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, ‘কিছুদিন আগে তিরোধান দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে। লালনের আদি সুর ও কৃষ্টি ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার লালন ধামে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা দেশ থেকে বাউলরা আসবেন। লালনকে নিয়ে আলোচনা হবে। হবে কর্মশালা। পাশাপাশি লালনের আদি সুরে গান উপভোগ করতে পারবেন সবাই। এ অনুষ্ঠানের মাধ্যমে লালনের যে দর্শন তা মানুষ জানতে পারবে।’

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালন একাডেমীর সহ-সভাপতি মো. মজিব উল ফেরদৌস জানান, ‘শিল্পকলা একাডেমীর অর্থায়নে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোহিতায় দুই দিনের উৎসব শুরু হয়েছে। সারা দেশ থেকে চার শতাধিক বাউল আসবেন।

এছাড়া কুষ্টিয়ার ৪৪জন বাউল শিল্পী গান পরিবেশন করবে। পাশাপাশি আলোচনা সভায় লালনের জীবন ও কর্ম নিয়ে তাত্বিক আলোচনা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.