Home / আন্তর্জাতিক / ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলা : ১১৯ বেসামরিক লোক নিহতের আশংকা
syriaairstrikesmbd

ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলা : ১১৯ বেসামরিক লোক নিহতের আশংকা

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১০ নভেম্বর ২০১৬ । ২৬ কার্তিক ১৪২৩

ইরাক ও সিরিয়ায় ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলায় ১১৯ জন বেসামরিক লোকের প্রাণহানি হতে পারে।

বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো এই হামলায় দেশ দু’টিতে নিহতের যে সংখ্যা অনুমান করেছিল তার চেয়ে পেন্টাগনের এই সংখ্যাটি অনেক কম। সংবাদ বাসস-এর।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এই পরিসংখ্যানমূলক প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এই অভিযান সম্পর্কে প্রাপ্ত প্রতিবেদন, তথ্য ও নথিপত্রগুলো মাসব্যাপী খুঁটিয়ে যাচাই, পরীক্ষা ও পর্যালোচনা করার পর এ কথা জানানো হয়েছে।

পেন্টাগন আরো জানিয়েছে, দেশ দুটিতে ২৪ দফা বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে লন্ডনভিত্তিক এনজিও এয়ারওয়েজ জানিয়েছে, ২০১৪ সালের আগস্ট মাসে দেশ দুটিতে ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য যে বিমান হামলা শুরু হয় তাতে এখন পর্যন্ত আনুমানিক ১ হাজার ৭৮৭ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

কর্নেল জন থমাসের উদ্ধৃতি দিয়ে সেন্টকমের ওই বিবৃৃতিতে বলা হয়, ‘অনিচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ যেন এই হামলায় মারা না যায় সতর্কভাবে তার প্রতি লক্ষ্য রাখার জন্য আমাদের বেশ কয়েকটি দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।’

জোট বাহিনীর পক্ষ থেকে যে বিমান হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র তার ৮০ শতাংশ হামলা পরিচালনা করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বেসামরিক হতাহত হ্রাসে বিশেষভাবে নিয়ন্ত্রিত সমরাস্ত্র ব্যবহার করে।

usattackiraqmbdআন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জোট বাহিনীর বিমান হামলায় শুধু সিরিয়াতেই অন্তত ৩শ’ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্র ২০১৫ সালের শেষ দিকে ইরাকের মসুল ও সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট-এর ঘাঁটিতে হামলা জোরদার করে। এতে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 7 262

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | মাসস বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনি মানদণ্ড …

Leave a Reply

Your email address will not be published.