Home / আন্তর্জাতিক / কিডনি ফাউন্ডেশনকে ‘সেরিয়ার অ্যাওয়ার্ড’ বিজয়ী ঘোষণা সাথে আন্তর্জাতিক স্বীকৃতি দিল আইএসএন
image-766809-1706102777

কিডনি ফাউন্ডেশনকে ‘সেরিয়ার অ্যাওয়ার্ড’ বিজয়ী ঘোষণা সাথে আন্তর্জাতিক স্বীকৃতি দিল আইএসএন

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
২৫শে জানুয়ারি ২০২৪ | ১১ই মাঘ ১৪৩০

ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রশিক্ষণের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন)। বিশ্বের ১৫৬ দেশের কিডনি চিকিৎসকদের নিয়ে গঠিত অলাভজনক সংস্থা এটি।

কিডনি ফাউন্ডেশনকে ‘সেরিয়ার অ্যাওয়ার্ড’ বিজয়ী ঘোষণা করে তারা এ স্বীকৃতি দেয়। আইএসএন ১৯৬০ সাল থেকে বিশ্বব্যাপী কিডনি রোগের চিকিৎসার উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় কাজ করছে।

সংস্থাটি জানায়, দেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা, শিক্ষা ও গবেষণার জন্য কিডনি ফাউন্ডেশন যেসব প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে, তা আন্তর্জাতিক মানের। বিশ্বের কিডনি চিকিৎসার ১০টি রেফারেল সেন্টারের মধ্যে এটি একটি, যা আন্তর্জাতিক মানের সেন্টারে পরিণত হলো।

৫০ বছর ধরে কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় অবদান রেখে আসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ বলেন, এ স্বীকৃতিতে তারা গর্বিত; এটা তাদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে।

২০০২ সালে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশনে একই সঙ্গে রয়েছে হাসপাতাল, ল্যাব, ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্টেশন, গবেষণা, প্রশিক্ষণ প্রভৃতি কার্যক্রম।

কিডনি রোগীদের উন্নত চিকিৎসা, কিডনি সংযোজন ও ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, অর্গান আইন প্রণয়ন, কিডনি রোগ প্রতিরোধে গবেষণা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াসহ নানা বিষয়ে ভূমিকা রাখছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

 

 

সূত্রঃ ‍সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …