তানোরের ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা
Mastary Sangbad
January 25, 2024
ইতিহাস ও ঐতিহ্য, উৎসব ও সংস্কৃতি, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, লোকজ সংস্কৃতি
328 Views
মাস্টারি সংবাদ | প্রতিবেদক
গ্রামীণ ঐতিহ্য | ২৫ জানুয়ারি ২০২৪ | ১১ মাঘ ১৪৩০
গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী জনপ্রিয় ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজশাহীর তানোরে । বরেন্দ্র অঞ্চলের গেরুয়া প্রান্তরে ধুলিমাখা মাঠে টকবকিয়ে ছুটছিল ঘোড়া। তার পিঠে ঘোড়াচালক, হাজার হাজার দর্শকের করতালিতে যেন পুরো মাঠ হয়ে ওঠে আনন্দ উৎসবের মিলনমেলা।
তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গার চন্দনকোঠা জমির মাঠে চন্দরকোঠা গ্রামবাসীর আয়োজনে বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপি ঘোড়াদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৮১ টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়।
বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা। ঘোড়া দৌড় খেলায় তিন ক্যাটাগরিতে নয়টি বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়।তিন ক্যাটাগরিতে ৯ জনকে ৯টি ছাগল পুরস্কার দেওয়া হয়। প্রথম বিজয়ীকে পুরস্কার দেওয়া হয় ২৪ ইঞ্চি এলএডি টিভি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক সিরাজুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সূত্র : কালের কণ্ঠ
2024-01-25