Home / উৎসব ও সংস্কৃতি / কান জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’
shoplifters+hirokazu+win+cannes+mbd-5

কান জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’

মাস্টারি বিডি ।
ঢাকা । ২০ মে ২০১৮ । ৬ জ্যৈষ্ঠ ১৪২৪

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাম ডি’ অর জয় করেছে জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’।

কানের ৭১তম আসরে শনিবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের সংক্ষিপ্ত তালিকা থেকে বর্ষীয়ান জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদার এই ছবিটিই বেছে নেন বিচারকরা।

shoplifters+hirokazu+win+cannes+mbd-7

হলিউডে যৌন কেলেঙ্কারি নিয়ে বিশ্বব্যাপী আলোচনার এই বছরে কোনো নারী নির্মাতার হাতেই এবারের পাম ডি’ অর উঠছে বলে গুঞ্জনের মধ্যে ‘শপলিফটারস’কে সেরা চলচ্চিত্র হিসেবে রায় দেয় কেট ব্লানচেটের নেতৃত্বাধীন জুরি বোর্ড।

shoplifters+hirokazu+win+cannes+mbd-6যাপিত জীবনের দারিদ্র্যকে অনবদ্য শৈলিতে তুলে ধরা হয়েছে শপলিফটার্স ছবিটিতে।
দোকানে দোকানে ছোটখাট চুরি করে সংসার চালানো এক ব্যক্তির বেঁচে থাকতে সংগ্রামরত একটি শিশুকে পেয়ে ঘরে নিয়ে তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালনের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। দর্শকদের মধ্যে পারিবারিক জীবন সম্পর্কে নতুন ভাবনার খোরাক যোগানোর মতো এই চলচ্চিত্রকে ‘মাস্টারপিস’ অভিহিত করেছেন বিচারকদের একজন।

যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সংগঠন ক্লু ক্লাক্স ক্লান-এ একজন কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তার অনুপ্রবেশ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ব্ল্যাককেক্লানসম্যান’ পেয়েছে রানার-আপ পুরস্কার, গ্রান্ড প্রিক্স। রাজনৈতিক ব্যাঙ্গাত্মক এই চলচ্চিত্রে গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সহিংস বিক্ষোভের ফুটেজ জুড়ে দিয়ে সত্তরের দশকের কাহিনীর সঙ্গে আধুনিককালের সংযোগ ঘটিয়েছেন ৬১ বছর বয়সী মার্কিন নির্মাতা স্পাইক লি।

shoplifters+hirokazu+win+cannes+mbd-3

স্পেশাল পাম দ’র দেয়া হলো ফ্রেঞ্চ নিউইয়েভের রূপকার জ্যঁ-লুক গদারকে। দ্য ইমেজ বুক ছবির সুবাদে এই সম্মান পেলেন তিনি। আর প্রি দ্যু জুরি জিতেছেন লেবাননের নারী নির্মাতা নাদিন লাবাকি।
বৈরুতের বস্তিতে শিশুর প্রতি অবহেলার কাহিনী নিয়ে নির্মিত ‘কেপারনাউম’ চলচ্চিত্রের সুবাদে তিনি এ পুরস্কার অর্জন করেন।
রোমান্টিক সিনেমা ‘কোল্ড ওয়ার’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি।

shoplifters+hirokazu+win+cannes+mbd-4

সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ইতালির মার্সেলো ফন্তে। মাত্তিও গারোন পরিচালিত ‘ডগম্যান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি দেওয়া হলো তাকে। ‘আইকা’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন সামাল ইয়েসলিয়ামোভা। এছাড়াও অস্কারজয়ী পোলিশ নির্মাতা পাওয়েল পাউলিকোস্কি তার ‘কোল্ড ওয়ার’ রোমান্টিক চলচ্চিত্রের জন্য জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। এবারই প্রথম কানের মূল প্রতিযোগিতায় স্থান পেলেন তিনি। তার ‘কোল্ড ওয়ার’-এর গল্প পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে এক নতুন মাত্রার প্রেমের গল্প তিনি বলেছেন ছবিতে। একই সাথে অস্কার পুরস্কার পাবার চাইতেও এটি বড় সম্মানের বলে জানান দিলেন এই পোলিশ নির্মাতা। হলরুমে তখন মুহুর্মুহু তালি। কারণ সিনেমা বোদ্ধাসহ সিনেমা ব্যবসায়ীরা কান উত্সবের এই পুরস্কারটি আলাদা ভাবে মূল্যায়ন করেন।

shoplifters+hirokazu+win+cannes+mbd-2

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা কানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের সমাপনী আসর।

ফ্রান্সের এই সাগর পাড়ের ছবি উত্সব তাই পর্দা নামার আগে জানান দিলো যে চলচ্চিত্র এই ডিজিটাল গণমাধ্যমে আরো বড় প্রভাব খাটাতে আসছে আমাদের জীবনে। যার নেতৃত্ব দেবে কান উৎসব।

কান উৎসবের পর্দা নামার সাথে সাথে সারাবিশ্বে যে ছবি নিয়ে সবচেয়ে বেশি আলোচনার পর্দা উন্মোচিত হয় সেটি হলো স্বর্ণ পাম বিজয়ী ছবি ও কলাকুশলীদের খ্যাতি। কারণ এই পুরস্কারটি চলচ্চিত্রের জন্য অনেক বড় সম্মানের কেননা, স্বর্ণ পাম বিজয়ীদের নিয়েই বিশ্ব চলচ্চিত্রের বিপণন সংস্থা থেকে শুরু করে চলচ্চিত্র প্রযোজকরা মেতে থাকেন।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 26 33

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

ঢাকা, বুধবার ০৩ জুন ২০২৬ মাসস সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ …

Leave a Reply

Your email address will not be published.