Home / জাতীয় / কবি বেলাল চৌধুরীর অবস্থার উন্নতি হয়েছে
belal+cy+poet+cure+mbd-3

কবি বেলাল চৌধুরীর অবস্থার উন্নতি হয়েছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ আগস্ট ২০১৭ । ১৪ ভাদ্র ১৪২৪

একুশে পদকপ্রাপ্ত ষাটের দশদের বিশিষ্ট কবি বেলাল চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন আশংকামুক্ত। তাকে তরল খাবার দেওয়া হচ্ছে।

বাসায় অসুস্থ হয়ে পড়লে রোববার কবিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য ডা. ফিরোজ আহেমদ কোরাইশির নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের ৪০৪ নম্বর কেবিনে রেখে কবিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী সোমবার সংবাদমাধ্যমকে এ সব তথ্য জানান। তিনি জানান, বেলাল চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনি সমস্যায় ভুগছেন। হাসপাতালে পরীক্ষার পর পাকস্থলীতেও সমস্যা ধরা পড়েছে। চিকিৎকদের পরামর্শে তাকে তরল খাবার দেয়া হচ্ছে। কথাও বলছেন তিনি।

ষাট দশকের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক কবি বেলাল চৌধুরী। তিনি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন দীর্ঘদিন। এ ছাড়া রুপালী গ্রুপের ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ সম্পাদনা করেন। তিনি বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ এ চাকরি করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.