Home / বিনোদন / এস এম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
smsultanmbd-1-1-1

এস এম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ১০ অক্টোবর ২০১৬ । ২৫ আশ্বিন ১৪২৩

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৯৪ সালের এই দিনে (১০ অক্টোবর) যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্ববিখ্যাত শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

smsultanmbd-1জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে আজ সুলতান কমপ্লেক্সে কোরানখানি ও মিলাদ মাহফিল, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঙালি জাতিসত্তার গভীরতম অন্তরভূমিতে যে অমিত শক্তি সুুপ্ত ছিল সহস্র বছর ধরে তারই নান্দনিক শৈল্পিক প্রকাশের অন্যতম সূর্যসারথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান।

১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালিন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়াঘেরা, পাখির কলকাকলীতে ভরা মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মো. মেছের আলি মাতা মোছাঃ মাজু বিবি। চেহারার সঙ্গে মিলিয়ে পিতা মাতা আদর করে নাম রেখেছিলেন লাল মিয়া। চিত্রশিল্পী এস এম সুলতানের ৭০ বছরের জীবনে তিনি তুলির আঁচড়ে দেশ, মাটি, মাটির গন্ধ আর ঘামে ভেজা মেহনতী মানুষের সাথে নিজেকে একাকার করে সৃষ্টি করেছেন ‘পাটকাটা’, ‘ধানকাটা’, ‘ধানঝাড়া’, ‘জলকে চলা’, ‘চর দখল’, ‘গ্রামের খাল’, ‘মৎস শিকার’, ‘গ্রামের দুপুর’, ‘নদী পারা পার’, ‘ধান মাড়াই’, ‘জমি কর্ষনে যাত্রা’, ‘মাছ ধরা’, ‘নদীর ঘাটে’, ‘ধান ভানা’, ‘গুন টানা’, ‘ফসল কাটার ক্ষনে’, ‘শরতের গ্রামীণ জীবন’, ‘শাপলা তোলা’-র মত বিখ্যাত সব ছবি।

smsultanmbd-1-1

১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালনী বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালি, পলক্লী, কনেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে।

কালোত্তীর্ণ এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছিল। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

16 10 25 3

অভিনেতা ডা. এজাজ এর উদারতা

ঢাকা, বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ মাসস ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে অনেকে চমকে …

Leave a Reply

Your email address will not be published.