মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ ডিসেম্বর ২০১৬ । ২০ অগ্রহায়ণ ১৪২৩
স্বাস্থ্য খাতে নার্সিং স্বল্পতা দূর করতে নতুন রিক্রুট করা ১০ হাজার নার্স আগামী এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং পাচ্ছেন। এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি- ২০১৫ এর এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, স্বাস্থ্যখাতের প্রধান প্রধান সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তবে স্বাস্থ্যখাতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে মানসম্মত ডাক্তার নার্স প্রয়োজন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম