Home / জাতীয় / ভিশন-২০২১ বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর
rangaministermbd

ভিশন-২০২১ বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ ডিসেম্বর ২০১৬ । ২০ অগ্রহায়ণ ১৪২৩

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ভিশন-২০২১ বাস্তবায়নে সরকারি প্রচেষ্টায় সক্রিয় সহযোগিতা করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, ‘বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করতে আপনাদের (ইউপি-চেয়ারম্যান) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) ও প্রত্যাশা ২০২১ ফোরাম যৌথভাবে ‘ভিশন-২০২১ বাস্তবায়নে ইউনিয়ন-ভিত্তিক পরিকল্প জরুরি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।

বিইউপিএফ সভাপতি মাহবুবুর রহমান টুটলের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। প্রত্যাশা-২০২১ ফোরামের সাংগঠনিক সম্পাদক মশুক শাহী ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড-এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিল্টন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রত্যাশা ২০২১ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এসএম আজাদ। সেমিনারে শতাধিক চেয়ারম্যান অংশ নেন।

মশিউর রহমান রাঙ্গা বলেন, সরকার বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর কর্মসূচি গ্রহণ করায় বাংলাদেশ বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন প্রক্রিয় ছড়িয়ে দিতে স্থানীয় সরকার সংস্থাগুলোকে শক্তিশালী করার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এসএম আজাদ তার মূল প্রবন্ধে বলেন, অর্থনীতিকে চাঙ্গা করার মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করতে সরকারের কর্তব্য হবে ইউনিয়ন-ভিত্তিক পাঁচশালী পরিকল্পনা গ্রহণ করা।-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.