Home / উদ্যোগ / আন্তর্জাতিক বাজার ধরবে ‘মাসুদ রানা’!
masud+rana+mbd

আন্তর্জাতিক বাজার ধরবে ‘মাসুদ রানা’!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৫ সেপ্টেম্বর ২০১৮ । ১০ আশ্বিন ১৪২৫

দুর্দান্ত গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত হচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘মাসুদ রানা’। এই বড় বাজেট- বড় ক্যানভাসের সিনেমাটি ঘিরে একের পর এক চমকপ্রদ তথ্য দিচ্ছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

এই সিনেমাটি বড় বাজেটে নির্মিত হবে শুরু থেকেই এমন তথ্য দেয়া হলেও টাকার পরিমাণ কিন্তু জানানো হয়নি। এবার অবশ্য বাজেটের পরিমাণ জানিয়ে সবাইকে চমকে দিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ গণমাধ্যমকে জানান, ‘মাসুদ রানা’র বাজেট ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

masud+rana+amitab+azziz+mbd

সিনেমা প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘একটু বড় পরিসরেই মাসুদ রানা বানানোর পরিকল্পনা করেছি। ছবিটি নিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই। যেহেতু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার মতো কাহিনি রয়েছে সিনেমাটিতে, তাই সিনেমাটি বানাব আন্তর্জাতিক মানের। আমরা এখন পর্যন্ত হিসাব করে দেখেছি, ছবিটি নির্মাণের জন্য ৫০ কোটি টাকা লাগবে।’

তিনি আরো বলেন, মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’-এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। পরিচালকের বিষয়ে আব্দুল আজিজ বলেন, মাসুদ রানা বিজ্ঞাপনটি তৈরি করেছেন অমিতাভ রেজা এবং খুব ভালো বানিয়েছেন। তাই প্রথমে তাকেই পরিচালনার প্রস্তাব দিই। কিন্তু তার কথা হলো- এক মিনিটের টিভিসি বানানো আর সম্পূর্ণ সিনেমা তৈরি এক কথা নয়। কিন্তু তিনি মাসুদ রানার সঙ্গে যুক্ত থাকতে চান।’

মাসুদ রানার সিনেমাটোগ্রাফার থাকবেন পাবলো ডায়াজ, যিনি অনেক বিখ্যাত হলিউড ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন। অ্যাকশন পরিচালকও হলিউড থেকে নেয়া হচ্ছে। তার নাম ফিল টান, যিনি ‘ট্রান্সফরমার’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন। টেকনিক্যাল টিম আসবে হলিউড থেকে।

masud+rana+mbd-2

‘৫০ ভাগ শুটিং হবে হলিউডে। ৪০ ভাগ বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে। আর বাকি ১০ ভাগ হবে হবে চীন, থাইল্যান্ড, দুবাইয়ে। মাসুদ রানা ছবিটি ইংরেজি এবং বাংলা ভাষায় মুক্তি দেয়া হবে । ছবির ইংরেজি নাম “MR9” আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।’

সম্প্রতি ‘মাসুদ রানা’ সিনেমাটির নায়ক-নায়িকা খোঁজার প্রক্রিয়া চলছে। একটি রিয়্যালিটি শো’র মাধ্যমে ‘মাসুদ রানা’র নায়ক-নায়িকা খুঁজে নেওয়া হবে। চ্যানেল আইতে এই রিয়্যালিটি শো কিছুদিনের মধ্যে শুরু হবে।
মাসুদ রানা খোঁজায় বিচারক হিসেবে কাজ করবেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেনের অত্যন্ত জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজ থেকে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।
সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.