Home / উদ্যোগ / আনিসুল হকের নামে স্টাডি সেন্টার ও অ্যাওয়ার্ড
ফাইল ছবি
ফাইল ছবি

আনিসুল হকের নামে স্টাডি সেন্টার ও অ্যাওয়ার্ড

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৬ ডিসেম্বর ২০১৭ । ২২ অগ্রহায়ণ ১৪২৪

সম্প্রতি প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের নামে আনিসুল হক স্টাডি সেন্টার ও ‘ড্যাফোডিল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার ধানমণ্ডিতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আনিসুল হক সমাজ পরিবর্তনের রোলমডেল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে তার ছিল আত্মিক সম্পর্ক। সেই চেতনার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন প্রস্তাব দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করে। সেই সম্পর্ককে স্মরণীয় করে রাখতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আনিসুল হক স্টাডি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। স্টাডি সেন্টারে আনিসুল হকের কর্ম ও যেসব উদ্যোক্তা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন, তাদের নিয়েও গবেষণা করা হবে। আনিসুল হককে নিয়ে লেখা বইসহ বিভিন্ন কর্ম সেখানে স্থান পাবে। স্টাডি সেন্টারের পক্ষ থেকেই দেওয়া হবে ড্যাফোডিল চেঞ্জ মোর অ্যাওয়ার্ড। আগামী জানুয়ারি মাসের মধ্যেই জুরি বোর্ড গঠন করে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম, পরিচালক (স্টুডেন্টস অ্যাফেয়ার) সৈয়দ মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এজাজ-উর রহমান সজল ও শিক্ষার্থী সামিয়া খান।

সূত্র : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2154787

তারেক রহমানের প্রতিশ্রুতির আলো জ্বলবে অন্ধকারাচ্ছন্ন দ্বীপ মনপুরায়

ঢাকা, সোমবার ০১ জুন ২০২৬ মাসস জেলার মূল ভূ-খণ্ড হতে বিচ্ছিন্ন অন্ধকারাচ্ছন্ন দ্বীপ উপকূলীয় জনপদ মনপুরায় এবার …

Leave a Reply

Your email address will not be published.