মাস্টারি বিডি ডটকম ।
প্রবাস । ০৬ ডিসেম্বর ২০১৭ । ২২ অগ্রহায়ণ ১৪২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টা্রে’ অন্তর্ভূক্ত করায় স্পেনে বাংলাদেশ দূতাবাস আলোচনা সভা করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির মাদ্রিদে দূতাবাসের হলঘরে দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
তিনি বলেন, বাঙালি জাতির সামনের দিকে এগিয়ে চলার পথে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চালিকাশক্তি হিসেবে অনুপ্রেরণা যোগাবে।

সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন- দূতাবাস কর্মকর্তা সাইফুল ইসলাম, ‘স্পেন বাংলা প্রেস ক্লাব’ এর উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, ‘দেশকণ্ঠ’ সম্পাদক একেএম জহিরুল ইসলাম, ‘প্রজন্ম ৭১’ স্পেন শাখার আহ্বায়ক রিজভী আলম, ‘স্পেন বাংলা প্রেস ক্লাব’ এর সদস্য কবির আল মাহমুদ, সাইফুল আমিন, তারেক হোসেন ও আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামান।
সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম