Home / ফটো গ্যালারি / আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির শুভ যাত্রা
1+1+mbd

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির শুভ যাত্রা

মাস্টারি বিডি ডটকম । বাঁধন খান
ঢাকা । ০৬ মার্চ ২০১৮ । ২২ ফাল্গুন ১৪২৪

কৃষি ও কৃষকবান্ধব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে নেতাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির নেতারা। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহানগর ফুটবল লীগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি সভায় এই আহ্বান জানানো হয়।

1+mbd-8

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিলের সভাপতিত্ব এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব বেগম ফরিদুন্নাহার লাইলীর সঞ্চালনায় এতে কমিটির সদস্য ইসরাফিল আলম এমপি, মশিউর রহমান হুমায়ুন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ জাকির হোসেন সাগর, মশিউর রহমান শিহাব, মামুনুর রশিদ, কবির হোসেন, জাফর ইকবাল, আশরাফ হোসেন, ফারুক আহমেদ, জয়দেব দাস, আশিকুর রাহমান, জাকির হোসেন জুয়েল, সরদার ফারুক, রাইচুল ইসলাম জুয়েল, গোলাম বাকী চৌধুরী, নজরুল ইসলাম, অ্যাডভোকেট পপি প্রমুখ অংশ নেন।

1+mbd-6

সভায় কমিটির নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপ-কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিল ও সদস্য সচিব বেগম ফরিদুন্নাহার লাইলী। এ সময় সদস্যদের দলের গঠনতন্ত্র, ডায়েরি ও কলম উপহার দেয়া হয়।

1+mbd-5

মতবিনিময় সভায় ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘২০২১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের পাশাপাশি ২০৪১ সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশ সমৃদ্ধশালী হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির এই আন্দোলনে কমিটির প্রতিটি সদস্যকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান বেগম ফরিদুন্নাহার লাইলী।

1+mbd-3

সভা শেষে উপ-কমিটির নেতারা কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিল ও সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফরিদুন্নাহার লাইলী রচিত ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইটির ১০৯ কপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও জাদুঘরে হস্তান্তর করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.