ঢাকা, শনিবার ১৩ জুন ২০২৬ মাসস
রাজধানী ধানমন্ডির একটি হাসপাতাল ভবনের ওপর থেকে ফেলে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) এ ঘটনা ঘটে।
এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন।
এদিকে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
আসমা ঝিলিক একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন ছিল বলে জানা গেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম