Home / নারী ও শিশু / ‘অপরাজিতা’ সিম পাচ্ছেন ২০ লাখ নারী : জেন্ডার বৈষম্য হ্রাসের আশাবাদ
bangladesh-phone

‘অপরাজিতা’ সিম পাচ্ছেন ২০ লাখ নারী : জেন্ডার বৈষম্য হ্রাসের আশাবাদ

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৪ অক্টোবর ২০১৭ । ০৯ কার্তিক ১৪২৪

টেলিটক সারাদেশে নারীদের মাঝে বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম বিতরণ করছে। রোববার থেকে সারা দেশে টেলিটকের ৯৭টি গ্রাহক-সেবা কেন্দ্র ও দেশব্যাপী নির্ধারিত রিটেইল এই সিম পয়েন্টে পাওয়া যাচ্ছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে এই সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’ নামে এক সিম নেওয়া যাবে।
tarana-sm20171022131913
তারানা হালিম বলেন, একজন নারী বিনামূল্যে সর্বোচ্চ দুটি সিম নিতে পারবেন। অপরাজিতা সিমে অত্যন্ত সুলভ মূল্যে কল ও ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ইন্টারনেটে প্রবেশাধিকারে জেন্ডার বৈষম্য বহুলাংশে হ্রাস পাবে। বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা-৫ (জেন্ডার সমতা অর্জন এবং সব নারী ও মেয়ের ক্ষমতায়ন করা) অর্জন ত্বরান্বিত হবে। এতে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেও তিনি মনে করেন।

তিনি আরোও বলেন, অপরাজিতা গ্রাহক স্টার্টআপ বোনাস হিসেবে ১০ টাকা প্রিলোডেড অ্যামাউন্ট হিসেবে পাবেন যা তিনমাস পর্যন্ত বহাল থাকবে। সেই সঙ্গে ০১ জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং ০৫ মিনিট অফ-নেট ফ্রি পাবেন অ্যাকটিভেশনের দিন থেকে শুরু করে ০৭ দিনের জন্য।

প্রতিমন্ত্রী জানান, অপরাজিতা গ্রাহক ০৮ টাকা সপ্তাহব্যাপী ০১ জিবি ও ১৪ টাকায় সপ্তাহব্যাপী ০২ জিবি ডাটা সিম অ্যাকটিভেশনের পরবর্তী তিন মাসে যতো বার খুশি উপভোগ করতে পারবেন। অপরাজিতা গ্রাহক ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক সপ্তাহব্যাপী ৩০ পয়সা/মিনিট অন-নেট এবং ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবে।

টেলিটকের বর্তমান নারী গ্রাহকরা অপরাজিতা প্যাকেজ মাইগ্রেট করতে পারবেন। মাইগ্রেটেড গ্রাহক ২৯ এবং ৯৯ টাকা রিচার্জে রেট-কাটার অফার উপভোগ করতে পারবে। সেই সঙ্গে তিন মাস ডাটা অফার উপভোগ করতে পারবেন।

সূত্র: দৈনিক সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.