মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৩ অক্টোবর ২০১৭ । ০৮ কার্তিক ১৪২৪
‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত-বাংলা সাহিত্যের তিন ধারার তিন প্রধান কবির জন্মজয়ন্তি উৎসব পালন হলো সোমবার। কেন্দ্রীয় খেলাঘর আসর-এর আয়োজনে স্মরণ হলেন-কবিত্রয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে মিলনায়তনে ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তি ২০১৭’ শিরোনামে তাদের স্মরণে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর ড. আতিউর রহমান প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৌমিত্র শেখর বিশেষ অতিথি ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে আরো আলোচনা করেন খেলাঘরের সভাপতিমন্ডলীর সদস্য প্রণয় সাহা ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগঠনের শিল্পীগণ একক ও সমবেত সঙ্গীত, একক ও সমবেত আবৃত্তি এবং সমবেত নৃত্য পরিবেশন করেন।
সূত্র: বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম