মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৪ অক্টোবর ২০১৭ । ০৯ কার্তিক ১৪২৪
গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১৪৬৫ মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে ১৬০২ মার্কিন ডলারে পৌঁছেছে। জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। তিনি জানান- ২০১৬-১৭ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু আয় বেড়েছে ১৬০২ মার্কিন ডলার। এছাড়া, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.১১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.২৪ শতাংশ।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওয়ের কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে সচিব জানান, এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ প্রতিবেদনে দেখা যায়, ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন জনশক্তি রপ্তানি হয়েছে ২০১৬-১৭ অর্থবছরে, যা আগের অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম