Home / এই দিন / বিশ্ব বসতি দিবসের কর্মসূচি
wrd+mbd-2

বিশ্ব বসতি দিবসের কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ অক্টোবর ২০১৭ । ১৭ আশ্বিন ১৪২৪

বসতি বা আবাসন মানুষের অন্যতম প্রধান একটি মৌলিক চাহিদা । বাংলাদেশে ক্রমেই আবাসন সমস্যাটি প্রকট হয়ে উঠেছে।

আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ন ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে  প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরী।

আজ ২ অক্টোবর (সোমবার) বিশ্ব বসতি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও প্রতি বছর যথাযথ গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে এ দিবসটি।

এ বছরে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘গৃহায়ন নীতিমালা : সাধ্যের বসতি’। জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮৫ সালে এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে।

wrd+mbd

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করেছেন। প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ বলেন, ‘প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি। আবাসন নির্মাণে জমির সর্বোচ্চ ব্যবহার যাতে নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘আবাসনের সাথে প্রকৃতির সম্পর্ক খুবই নিবিড়। তাই আবাসন প্রকল্প বাস্তবায়নকালে পরিবেশের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি নাগরিকের সামর্থ্যের বিষয়টিও বিবেচনা করতে হবে।’

প্রদত্ত বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০২১ সালের মধ্যে সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকলল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারে অন্যতম লক্ষ্য।’

তিনি বলেন, ‘এসডিজির লক্ষ্য পূরণে বাংলাদেশের সকল উন্নয়ন পরিকল্পনায় গৃহায়ন ও আবাসন খাতকে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। ইতোমধ্যে জাতীয় গৃহায়ন নীতিমালা, ২০১৬ প্রণয়ন করা হয়েছে। নগরীতে স্বল্প আয়ের মানুষের জন্য বহুতল বিশিষ্ট ফ্ল্যাট এবং গ্রামাঞ্চলে ভূমিহীনদের জন্য আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।’

wrd+mbd-3

তিনি সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের প্রাকৃতিক সৌন্দর্য ও জলাভূমি রক্ষা করে পরিকল্পিত নগরায়ন সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সঙ্গে বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সোমবার দিনব্যাপী  নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন অনুষ্ঠান, সেমিনার, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ ইত্যাদি।

রাজধানীতে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে- বর্ণাঢ্য শোভাযাত্রা ও ওসমানি স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকালে রাজধানীর গণপূর্ত ভবন সম্মেলন কক্ষে ‘মানব বসত, ভূমি ব্যবহার পরিকল্পনা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক এক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নগর গবেষণা কেন্দ্রের সচিব ড. নূরুল ইসলাম নাজেম। -সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.