Home / জাতীয় / রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সু চির মন্ত্রীর বৈঠক
myanmar+sectry+mbd-2

রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সু চির মন্ত্রীর বৈঠক

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ অক্টোবর ২০১৭ । ১৭ আশ্বিন ১৪২৪

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তিনি বৈঠক করছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে গতকাল রাত ৮টার দিকে ঢাকায় আসেন মিয়ানমারের এই মন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রে জানা গেছে।

তবে মিয়ানমারের মন্ত্রী তার দেশের সেনাবাহিনী কর্তৃক বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের দেখার জন্য কক্সবাজার যাবেন না। যদিও বাংলাদেশ এ ব্যাপারে মিয়ানমারের কাছে অনুরোধ জানিয়েছিল।

myanmar+sectry+mbd-3

বাংলাদেশের কূটনীতিকরা মনে করেন, নিরাপত্তা পরিষদের শুক্রবারের উন্মুক্ত আলোচনার পর রোহিঙ্গা নির্যাতন নিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। রাখাইনে দ্রুত সহিংসতা বন্ধ, সেখানে জরুরি ত্রাণকর্মীদের অবারিতভাবে যেতে দেওয়া এবং কফি আনান কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রায় সবাই জোর দিয়েই বলেছেন। এর ফলে সু চির দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের ফেরানোর ওপর জোর দেবে বাংলাদেশ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী নতুন করে অভিযান শুরুর পর গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।

রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। রাখাইনে আরো আড়াই লাখ রোহিঙ্গা উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘ রাখাইনের ওই সেনা অভিযানকে চিহ্নিত করেছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। গত কয়েক দশক ধরে আরও প্রায় ৪ লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশ বলে আসছে, মানবিক কারণে রোহিঙ্গাদের জায়গা দেয়া হলেও মিয়ানমারকে অবশ্যই তাদের ফিরিয়ে নিতে হবে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ।

সূত্র : এবিনিউজ টয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111

‘লুঙ্গি খুলে’ পুরো হল ঘোরানোর ভয় দেখিয়ে রাতভর র‍্যাগিং

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published.