Home / বিনোদন / যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্যের সাহায্যার্থে বর্ণবাদবিরোধী নাটক মঞ্চস্থ
gouranga+adityo+mbd-f

যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্যের সাহায্যার্থে বর্ণবাদবিরোধী নাটক মঞ্চস্থ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ জুলাই ২০১৭ । ১০ শ্রাবণ ১৪২৪

রোনাল্ড সেগালের বর্ণবাদবিরোধী কালজয়ী নাটক ‘টোকোলশ’-এর ওপর আলোচনায় বক্তারা বিশ্ব থেকে কালো মানুষদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধ করার আহবান জানিয়েছেন। তারা বলেন, বর্ণবৈষম্য কোন সভ্য সমাজে চলতে পারে না।

বক্তারা বলেন, আফ্রিকার মানুষের ওপর সুদীর্ঘকাল ধরে চলেআসা নানা ধরনের নির্যাতন-অত্যাচার চলে আসছে এবং তা বিশ্বের বিভিন্ন দেশে আজও অব্যাহত আছে। দেশে দেশে বর্ণবাদের কবর রচিত হচ্ছে। শান্তি ও সমৃদ্ধির জন্য পৃথিবী থেকে বর্ণবাদ সমূলে উৎপাটন করার আহবান জানান তারা।

gouranga+adityo+mbd-2প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন-এর আয়োজনে রোববার রাতে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এই আলোচনা ও উক্ত নাটকটি মঞ্চস্থ হয়। আলোচনায় অংশ নেন প্রাচ্যনাট স্কুল অ্যান্ড অ্যাকটিং’র পরিচালক নাট্যজন আজাদ আবুল কালাম, সঞ্জীব দ্রং ও অভিনেত্রী তানভিন তানিয়া সুইটি। প্রাচ্যনাট স্কুলের চলতি বছরের জানুয়ারি-জুন ব্যাচের অভিনয় শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করেন। ব্যাচে উত্তীর্ণদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কালো মানুষদের ওপর শ্বেতাঙ্গদের নানা ধরনের নির্যাতনের করুণ চিত্রাবলী নাটকটিতে উঠে এসেছে। একই সাথে নাটকের বাণীতে একদল নিপীড়িত মানুষ পৃথিবী থেকে বর্ণবাদ উপড়ে ফেলার জন্যে সংগ্রামে অবতীর্ণ হওয়ার অঙ্গীকার করেন।

অর্পিতা ঘোষের অুনবাদ ও নাট্যরূপে ‘টোকোলশ’ নির্দেশনায় ছিলেন বিলকিস জাহান জবা।
যাত্রাশিল্পী গৌরাঙ্গ আদিত্যের সাহায্যার্থে চারদিনব্যাপী নাট্য আয়োজনের অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়। কিংবদন্তী এই শিল্পী বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২২ জুলাই থিয়েটার আর্ট ইউনিট ‘মর্ষকাম’ ও ২৩ জুলাই লোকনাট্য দল (বনানী) ‘কঞ্জুস’ নাটক শিল্পীর সাহায্যার্থে মঞ্চস্থ করে।

একই আয়োজনের অংশ হিসেবে আজ ২৫ জুলাই সন্ধ্যা সাতটায় সুবচন নাট্য সংসদ হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে আসাদুল ইসলামের নাট্যরূপ ও নির্দেশনায় ‘প্রণয় যমুনা’ নাটক শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.