মাস্টারি বিডি ডটকম
সিলেট । ২৫ জুলাই ২০১৭ । ১০ শ্রাবণ ১৪২৪
সিলেট জেলায় অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর একটি টিম সোমবার সকাল ১১ টার দিকে নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- সিলেট নগরীর চৌকিদেখি এলাকার মৃত নূর মিয়ার ছেলে আজিজ আহসান কুটি (২৮), বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের কামাল আহমেদের ছেলে রাবেল আহমদ রাবেল (৩৪), কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে হারুন মিয়া (২৬) ও নগরীর খাসদবীর বন্ধন এফ/২০নং বাসার মৃত সুলতান মিয়ার ছেলে ছাদ আহম্মদ উজ্জ্বল (২০)।
অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী । তিনি জানান, আটককৃতদের সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম