Home / উদ্যোগ / লক্ষ্মীপুরে বৃক্ষমেলা
laksmipur+tree+plantasion+mbd

লক্ষ্মীপুরে বৃক্ষমেলা

মাস্টারি বিডি ডটকম
লক্ষ্মীপুর । ১২ জুলাই ২০১৭ । ২৮ আষাঢ় ১৪২৪

লক্ষ্মীপুর জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। সংবাদ বাসস-এর।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

মেলায় প্রায় ৩০টি স্টল রয়েছে। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা আছে। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 25 25 11

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি

ঢাকা, সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ মাসস ঢাকা থেকে কিছুটা দূরে টাঙ্গাইলের বিভিন্ন কারখানায় তাঁতের শব্দে এলাকা …

Leave a Reply

Your email address will not be published.