Home / বিনোদন / জন্মদিনের শুভেচ্ছা প্রিয়শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়
hemanta1466049067

জন্মদিনের শুভেচ্ছা প্রিয়শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । শেখ নজরুল। ১৬ জুন ২০১৭ । ০২ আষাঢ় ১৪২৪

বাংলা গানের কালজয়ী সুরস্রষ্টা, কিংবদন্তি সংগীত শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। অবিস্মরণীয় সুরের আগুন যিনি ছড়িয়ে দিয়েছিলেন সমগ্র বাংলায়, বাংলার সীমানা ছাড়িয়ে সমগ্র উপমহাদেশে । বাংলা গানে হেমন্ত মুখোপাধ্যায় একজনই। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে বেড়ে ওঠা। শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতিকথা। কিংম্বা মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে- শুনতে শুনতে আজও কোথায় যেনো হারিয়ে যাই। হারিয়ে যাই আরও কিছু গানে………..

“পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হবো”

“ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে”

“আয় খুকু আয়,আয় খুকু আয়”

“মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে”

“ও আকাশ প্রদীপ জ্বেলোনা, ও বাতাস আঁখি মেলোনা”

“আমি দূর হতে তোমারেই দেখেছি,আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি”

“এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার…শুধু দুজনে”

“মেঘ কালো, আঁধার কালো, আর কলঙ্ক যে কালো”

“রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে”

“আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে”

“আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,আর কতকাল আমি রব দিশাহারা”

“বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও,মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও”

“আমার এই পথ চাওয়াতেই আনন্দ”

“কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো”

“ওলিরও কথা শুনে বকুল হাসে”

“ছেলে বেলার গল্প শোনার দিন গুলো”

“আমিও পথের মত হারিয়ে যাবো”….

হেমন্ত মুখপাধ্যায় ১৯২০ সালের ১৬ জুন ভারতের পবিত্র শহর বারাণসীতে জন্মগ্রহণ করেন। আজ হেমন্ত মুখপাধ্যায়ের ৯৭ তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা প্রিয় শিল্পীর জন্য।

About Shekh Nazrul

Check Also

1 7 2026 22

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭আষাঢ় ১৪৩৩ | মাসস পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার এক অস্বস্তিকর পরীক্ষা। ২০২৬ …

Leave a Reply

Your email address will not be published.