Home / জাতীয় / বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী
abul+mal+abdul+muhit+minister+mbd

বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ জুন ২০১৭ । ১৯ জৈষ্ঠ্য ১৪২৪

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ শুক্রবার বাজেটপরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল তিনটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ বাসস-এর।

এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এছাড়া দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ আজ বেলা ১১ টায় রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.