Home / প্রচ্ছদ / দেশের ১৪টি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে
ec+mbd

দেশের ১৪টি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ মার্চ ২০১৭ । ২২ ফাল্গুন ১৪২৩

দেশের ১৪টি উপজেলায় দলীয় প্রতীকে আজ রোববার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি), এ তথ্য জানিয়ে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি শতভাগ ঠিক আছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা প্রয়োজন সবই করা হবে।’

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এজন্য ৫জন নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকায় মাঠ পর্যায়ে গিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী এলাকায় ইতোমধ্যে ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন। পরিস্থিতি ও পরিবেশ স্বাভাবিক এবং নির্বাচনের অনুকূলে আছে। এখন পর্যন্ত কোন অস্বাভাবিক পরিস্থিতি নেই। ভোটের আগের রাতে ভোট যেন কারচুপি না হয়, এ ব্যাপারে কমিশন সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশনাররা বলেছেন-এ ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। কাজেই কেউ দুঃসাহস দেখাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রভাবশালীদের উদ্দেশ্যে সচিব বলেন, যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন করা হবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ক এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘প্রমাণ ছাড়া কোন অভিযোগের ব্যবস্থা হবে না। কাজেই প্রমাণসহ অভিযোগ আসতে হবে। দেখতে হবে কে কী আঙ্গিকে প্রচারণায় অংশ নিয়েছেন বা নির্বাচনী অনিয়ম করেছেন। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। তারা আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবেন। প্রমাণ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

যেসব উপজেলায় নির্বাচন হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর।

যেসব পৌরসভায় বিভিন্ন পদে নির্বাচন হচ্ছে সেগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদ।

ইসির কর্মকর্তারা জানান, দলীয় এ উপজেলা নির্বাচনে তিনটি পদেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন। স্থানীয় সরকারের এ নির্বাচনে তিনটি পদই দলীয় ভিত্তিতে হচ্ছে। এ কারণে প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.