Home / জাতীয় / আইওআরএ সম্মেলনে যোগ দিতে জাকার্তা গেলেন প্রধানমন্ত্রী
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে শেখ হাসিনা
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে শেখ হাসিনা

আইওআরএ সম্মেলনে যোগ দিতে জাকার্তা গেলেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ মার্চ ২০১৭ । ২২ ফাল্গুন ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ)’র ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশে আজ সোমবার সকালে ঢাকা ত্যাগ করছেন । সংবাদ বাসস-এর।

ভারত মহাসাগরের তীরবর্তী ২১টি দেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা আইওআরএ গঠিত হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ওইদোদো এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) আজ সকালে জাকার্তার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩ টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চীফ হুইপ আসম ফিরোজ, তিনবাহিনী প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লিনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন।

মঙ্গলবার শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে সকালে এসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে তিনি সম্মেলনের ‘অ্যাডপসন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।

উদ্বোধন অধিবেশনের পরে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। একটি সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন এবং অপরটি ‘এডপশন এন্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’। বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটি অধিবেশনেই যোগ দেবেন।
শেখ হাসিনা ‘স্ট্রেংদেনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল এন্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনে যোগ দেবেন।

pm+start+indo+tour+mbd
তিনি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনদিনের সফর শেষে বুধবার শেখ হাসিনা জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে রওয়ানা হয়ে অপরাহ্নে ঢাকায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদের নেতৃত্বে ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও এই সফরে যাচ্ছেন।
ইন্দোনেশিয়া আইওআরএ সভাপতি দেশ হিসেবে রাজধানী জাকার্তায় প্রথমবারের মতো ৫ থেকে ৭ মার্চ তিন দিনব্যাপী ‘স্ট্রেনথিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্ট্যাবল এন্ড প্রোসপারাস ইন্ডিয়ান ওশান’ শীর্ষক সদস্য দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে এই লিডার সামিটের আয়োজন করবে।

সম্মেলন আইওআরএ’র ২১টি সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দ এবং ৭ ডায়লগ পার্টনার ছাড়াও অন্যান্য বিশেষ আমন্ত্রিত অতিথিদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে সদস্য দেশগুলোকে নিয়ে বহুমাত্রিক কার্যে অন্তর্ভুক্তির মাধ্যমে একটি টেকসই কাঠামো স্থাপন এবং এই অঞ্চল যে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে তা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা স্থাপনে একটি ‘গেইম-চেঞ্জার’ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলনে আইওআরএ’র কৌশলগত প্রতিবেদন ‘আইওআরএ কনকোর্ড’ এবং ‘আইওআরএ একশন প্লান’ ছাড়াও ‘আইওআরএ ডিকলারেশন অন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম লিডারিং টু টেরোরিজম’ শীর্ষক প্রতিবেদন প্রণয়নের প্রস্তাব করা হবে। এসব কৌশলগত প্রতিবেদনে আইওআরএ’র ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা প্রতিফলিত হবে।

সংগঠনটি প্রথম ১৯৯৫ সালের মার্চ মাসে ভারতীয় মহাসাগরাঞ্চল মরিশাসে গঠিত হয় এবং ভারত মহাসাগরাঞ্চলে একটি বহুপক্ষীয় আঞ্চলিক সহযোগিতা চুক্তির মাধ্যমে ১৯৯৭ সালের ৬ থেকে ৭ মার্চ এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলো হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাসকার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এসোসিয়েশনের ডায়লগ পার্টনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানী ও মিসর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 4 2026 33

২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪ হাজার

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬মাসস দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও …

Leave a Reply

Your email address will not be published.